
ঘটনার যে ভিডিওটি ছড়িয়েছে, সেখানে মন্ত্রীকে দালের মেহেন্দির উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’ তার অভিযোগ, শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। অথচ তার পারফরম্যান্সে দর্শকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
অন্যদিকে, ভিডিওতে দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে অনুরোধ জানাতে দেখা যায়। হাতজোড় করে তিনি বলেন, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ মঞ্চে এই কথোপকথনের পরই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।