• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না: জয়া যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ! ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার:সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Link Copied !

যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, অন্যথায় দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’

মোরা নামদার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও দেশটির জনগণের নিরাপত্তাকে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ সময় নিজের পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন তিনি। সেখানে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

টমি পিগট বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করলে, জালিয়াতিতে জড়ালে কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category