• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার মদ্যপ অবস্থায় গান, গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী! পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে(ভাড়া বাড়িতে ডিজে পার্টি) মানিকগঞ্জে সনাতনীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান দিলেন খাদ্যমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

মদ্যপ অবস্থায় গান, গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Link Copied !

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সময়ে তাকে মাঝপথে থামিয়ে দেন সেই রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল।

দালের মেহেন্দির বিরুদ্ধে মঞ্চে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্য, দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়া অনুচিত।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উঠে আসেন উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল।

যিনি নরেন্দ্রনগরের বিধায়কও। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি প্রকাশ্যেই গায়কের গান গাওয়া নিয়ে আপত্তি জানান।
তার অভিযোগ, মদ্যপান করে এমন একটি ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া ঠিক নয়। মন্ত্রীর বক্তব্য, নবরাত্রিতে দূর্গার অনুষ্ঠান চলছে, সেখানে মদ্যপান করে গান গাওয়া অনুচিত। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই যে গায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

ঘটনার যে ভিডিওটি ছড়িয়েছে, সেখানে মন্ত্রীকে দালের মেহেন্দির উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’ তার অভিযোগ, শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। অথচ তার পারফরম্যান্সে দর্শকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

অন্যদিকে, ভিডিওতে দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে অনুরোধ জানাতে দেখা যায়। হাতজোড় করে তিনি বলেন, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ মঞ্চে এই কথোপকথনের পরই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category